
প্রতিনিধি,রাজশাহী :
রাজশাহীর বাঘায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
আজ বাঘা থানার সহায়তায় চকরাজাপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক মাদকসেবীকে আটক করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় মাদকের কারবারি ও ডিলারদের আটকের জন্য এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
