সর্বশেষ
উল্লাপাড়ায় আলোচিত আকরাম হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপারভাঙ্গুড়ায় বিধবার মৃত্যুর ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধনরামকৃষ্ণপুর ইউপি নির্বাচনের প্রার্থীতা ঘোষণা দিয়ে মাঠে নামলেন মতিয়ার রহমান সাবানসিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতির অভিযোগে চারজন গ্রেফতারভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুনিষিদ্ধ আঃলীগ নেতার গোডাউনে সার মজুদের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা প্রচারনার অভিযোগ তদন্তের দাবীভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন : শেষ হলো শারদীয় দুর্গোৎসবদুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিলেন যুবদল সভাপতি মেহেদী হাসান আমজাদসিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতির অভিযোগে চারজন গ্রেফতার

প্রকাশ: ১৭ ঘন্টা আগে

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওসমান গণি (২২), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে স্বাধীন (২২), অলিদহ গ্রামের শাহ আলমের ছেলে সুমন মিয়া (২১) এবং তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাছুম আহম্মেদ (২২)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ভেংড়ী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা চারটি হাইস গাড়ি নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ওই চারজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে শনিবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে গ্রেফতার ব্যক্তিদের বক্তব্য বা তাঁদের পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।