সর্বশেষ
দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিলেন যুবদল সভাপতি মেহেদী হাসান আমজাদসিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেফতারসকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রীসিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবারায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন রাশেদুল হাসান পাপনধুবিল ইউনিয়নে হিন্দুদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহনচলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমেরউল্লাপাড়ায় সরকারি মাঠ দখলের অভিযোগকে ‘মিথ্যা সংবাদ’ দাবি জামায়াতেররামকৃষ্ণপুরে আমিরুল ইসলামের উদ্যোগে মহিলা কর্মী সভা অনুষ্ঠিততাড়াইলে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জায়গা নির্ধারণ : সাইনবোর্ড টাঙালো উপজেলা প্রশাসন

সিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেফতার

প্রকাশ: ১৯ ঘন্টা আগে

প্রতিনিধি,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে এসআরবি-১২ সদর কোম্পানি।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে সিরাজগঞ্জ সদর থানার তেলকুপি ঈদগাহ মাঠসংলগ্ন কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহনাজ বেগম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। এসআরবি সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।