সর্বশেষ
রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন রাশেদুল হাসান পাপনধুবিল ইউনিয়নে হিন্দুদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহনচলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমেরউল্লাপাড়ায় সরকারি মাঠ দখলের অভিযোগকে ‘মিথ্যা সংবাদ’ দাবি জামায়াতেররামকৃষ্ণপুরে আমিরুল ইসলামের উদ্যোগে মহিলা কর্মী সভা অনুষ্ঠিততাড়াইলে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জায়গা নির্ধারণ : সাইনবোর্ড টাঙালো উপজেলা প্রশাসনমানিকগঞ্জে সার পাচার : সাব ডিলারকে ২ লাখ টাকা জরিমানাদুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অটো রিক্সা : চালক দিশেহারাভাঙ্গুড়ায় এক রাতে ২ সরকারি অফিসে চুরিসলঙ্গায় ৭৫ বস্তা সার জব্দ : ৪০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন রাশেদুল হাসান পাপন

প্রকাশ: ৫ ঘন্টা আগে

প্রতিনিধি,রায়গঞ্জঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন।
তিনি সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন রাশেদুল হাসান পাপন।
তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
তিনি আরও বলেন, সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধন অটুট থাকুক।
আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রাশেদুল হাসান পাপন উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি রায়গঞ্জ উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীর শারদীয় দুর্গাপূজা আনন্দময় ও শান্তিপূর্ণ হোক—এই কামনা করেন।