
প্রতিনিধি,গৌরনদী (বরিশাল) :
বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ডিগ্রী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষককে এক গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থা আটক করে স্থানীয় জনতা। এই ঘটনাটি ঘটেছে, আজ শরিকল বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার সন্ধ্যায় আগরপুর ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোকাদ্দাসুর রহমান শরিকল বাজার এলাকায় কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। এ সময় স্থানীয় এক গৃহবধূর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।
প্রভাষক মোকাদ্দেছুর রহমান নাটোর জেলার লালপুর থানার সালামপুর ইউনিয়নের সাধুপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্র আরও জানায়,ওই নারীর স্বামী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল গ্রামের আক্তারুজ্জামানের পুত্র আজাদ হাওলাদার(৫০) দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় প্রভাষকের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে এলাকায় আলোচনা চলছিল। আজ সন্ধ্যায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা ওই শিক্ষককে ওই নারীর ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাকে গনপিটুনি দিয়ে আটক করার কথা জানিয়েছেন স্থানীয়রা।
তবে ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ,অভিযুক্ত শিক্ষক ও ওই নারীর বক্তব্যে জানা গেছে শিক্ষকের সাথে দুই মাস ধরে প্রেমের সম্পর্ক কথা স্বীকার করেন। অপরদিকে কলেজ অধ্যক্ষ এবায়দুল হক শাহীন বলেন, অভিযুক্ত প্রভাষক মোকাদ্দেছুর রহমানকে এ ঘটনায় জরুরী মিটিং দিয়ে ৩ সদস্যের কমিটি গঠন করে প্রভাষক আমিনুল ইসলাম খসরুকে প্রধান বানিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
