বেনাপোলে পৌনে চার লাখ টাকার চোরাচালানি মালামাল উদ্ধার

প্রকাশ: ১ দিন আগে

প্রতিনিধি,যশোর :
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৮১ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।আজ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ৩৫টি শাড়ি, ২টি থ্রি-পিস, ২টি কম্বল, ৯ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম জিরা, ১.৫ কেজি কিসমিস, ২৪০টি চকলেট এবং ৭০টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরণের অবৈধ মালামাল ও মাদক পাচার রূখে দিতে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।​তিনি আরও জানান, চোরাচালান চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও সীমান্ত অভিযান অব্যাহত থাকবে।