নিউইয়র্কে বাংলাদেশের ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

প্রকাশ: ৪৭ minutes ago

নিউজ ডেস্কঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনে দুই দেশের সরকারপ্রধান বৈঠকে বসেন। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছিল, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় গুরুত্ব পাওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। একই দিনে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কর্মসূচিতেও অংশ নিচ্ছেন।
দুই দেশের সরকারপ্রধানের এই বৈঠক জাতিসংঘের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনার একটি অংশ।