‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রবিন রাফান

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

ঢাকার ইস্কাটন রোডের বিয়াম অডিটোরিয়ামে শুক্রবার অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে সেরা কনটেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন কন্টেন্ট ক্রিয়েটর, এআই এডুকেটর এবং লেখক রবিন রাফান।

বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম, রোজিনা, নাদের চৌধুরী এবং নিরব হোসাইনের হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানটিতে বিনোদন, গণমাধ্যম, সংগীত, সংস্কৃতি ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন অঙ্গনের বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নিজ নিজ ক্ষেত্রে পেশাগত সাফল্য ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে গুণী ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।

আয়োজকদের মতে, রবিন রাফানকে শুধু একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নয়, বরং ‘এআই এডুকেটর’ হিসেবে তার ধারাবাহিক অবদানের জন্যও জুরি বোর্ড নির্বাচিত করেছে। ডিজিটাল কনটেন্ট তৈরির পাশাপাশি তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং কনটেন্ট ক্রিয়েশন ও সৃজনশীল শিক্ষায় এআইয়ের কার্যকর ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছেন।

অনুষ্ঠানে অভিনেতা, মোশাররফ করিম, শিপন মিত্র ও ববি হক এবং সংগীতশিল্পী রবি চৌধুরীসহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন।

  • এ্যাওয়ার্ড
  • কনটেন্ট ক্রিয়েটর