স্বস্তিতে অভিনেত্রী হিমির পরিবার

প্রকাশ: ১ মাস আগে
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির পরিবারের জন্য স্বস্তির খবর এসেছে। দ্বিতীয়বার নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার নানাকে খুঁজে পাওয়া গেছে।

রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হন হিমির নানা। এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।

পরে রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানান অভিনেত্রী হিমি নিজেই। সেখানে তিনি ভক্ত ও অনুসারীদের কাছে নানাকে খুঁজে পেতে সহযোগিতা চান।

এর কয়েক ঘণ্টা পর রাত ১২টার দিকে আরেকটি পোস্টে তিনি জানান, তার নানাকে খুঁজে পাওয়া গেছে। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গেছে।”

নানা সুস্থভাবে ফিরে আসায় পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

  • অভিনেত্রী হিমি