ট্যালেন্টপুলে বৃত্তি পেল মাহাথির মোহাম্মদ আব্দুল্লাহ ভুইয়া

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২ মাস আগে

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মাহাথির মোহাম্মদ আব্দুল্লাহ ভুইয়া।

সে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। মাহাথির উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবুর রহমান ভুইয়ার বড় ছেলে।

মাহাথিরের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকরা তার এই অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সফলতা কামনা করেছেন।

এদিকে, মাহাথিরের এ কৃতিত্বে তার পরিবার মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি তার এই সাফল্যের পেছনে যেসব শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ট্যালেন্টপুলে বৃত্তি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। এই অর্জন মাহাথিরের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও অনুপ্রেরণা যোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।