রূপসায় প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ: ১০ ঘন্টা আগে

প্রতিনিধি,রূপসা (খুলনা) : রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯ এর আয়োজনে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠান আজ বিকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মুখোমুখি হয় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২৫ ও ব্যাচ-২২। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে এসএসসি ব্যাচ-২২ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রভাষক বাশির আহম্মেদ লালু, আবদুল্লাহ আল মামুন ও ফেরদৌস সরদার। ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কাজদিয়া স্কুল এ্যালমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। সম্মানিত অতিথির বক্তব্য দেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক বাশির আহম্মেদ লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সমাজসেবক শাহাজাদা আলমগীর ও আবু মুসা শেখ। এ সময় উপস্থিত ছিলেন রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ.ম.আইয়ুব আলী, নাহিদ জামান, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী শীর্ষেন্দু পাল শিবাজি, সাগর মিত্র, জহির খান, আদনান, আবির, তাহসিন, তানভির, ফিরোজসহ প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।