নলছিটিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

প্রকাশ: ১ দিন আগে

প্রতিনিধি, ঝালকাঠি :
“শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) প্রতীক কুমার কুন্ডু, সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার,বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার।
সভার আগে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। আলোচনা সভার পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।