
প্রতিনিধি ,পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে ৮৫০ পিস নিষিদ্ধ এ্যাম্পল ইনজেকশনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার মৃত ঘুটুর ছেলে ১। মো. শাওন ইসলাম (৩০) এবং ২। তার স্ত্রী দিপা আক্তার শিরিনা (পিতা- মো. সিরাজুল ইসলাম), ও ৩। পার্বতীপুর উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকার জাহেদুল হকের ছেলে মো. মেহেনুর রেজা (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টায় পার্বতীপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সাহেব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই তিন ব্যক্তির হেফাজত থেকে অবৈধ ও নেশাজাতীয় ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী জানান, উদ্ধারকৃত ইনজেকশনসহ গ্রেপ্তারকৃত আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
