রূপসা উপজেলা বিএনপির আহ্বায়কের পিতার ইন্তেকাল

প্রকাশ: ২ ঘন্টা আগে

প্রতিনিধি,রূপসা (খুলনা) :
খুলনার রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের পিতা রামনগর নিবাসী আতিয়ার রহমান মোল্লা (৯৫) বার্ধক্যজনিত কারণে গতকাল রাতে ইন্তেকাল করেছেন। তিনি সমাজসেবক মো. আরিফুর রহমান, হারুন মোল্লা ও মনি মোল্লার পিতা।
মরহুমের জানাজা নামাজ আজ সকাল ১১টায় রূপসা রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে এবং মরহুমকে শেষবারের মতো দেখতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন কেডিএর চেয়ারম্যান, খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আশরাফুজ্জামান নান্নু, আনিচুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোল্যা আনারুল ইসলাম, সমাজসেবক আকতার খান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, ইসমাইল হোসেন, বিএনপি নেতা শেখ আবু সাঈদ, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, আজিজুল ইসলাম নন্দু, প্রধান শিক্ষক হায়দার আলী, জামায়াতে ইসলামী নেতা মাও. হাবিবুল্লাহ ইমন, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, মজিবুর রহমান, আলিম খান, সোহেল জুনায়েদ, ব্যবসায়ী আঃ মান্নান শেখ, শাহনেওয়াজ মাগদুম, ওয়াহিদুজ্জামান লাভলু, যুবদল নেতা মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, আসাদুজ্জামান বিপ্লব, ইউনুচ গাজী, সেলিম রেজা, রকিব উদ্দীন রশিদ, মাঈনুল হাসান, মুন্না সরদার, আরিফ মোল্যা, শাহজামান প্রিন্স, জাহিদুল ইসলাম রবি, সাঈদুর রহমান ছগির, জহিরুল হক শারাদ, নয়ন মোড়ল, তরিকুল ইসলাম রিপন, শাহাজাদা আলমগীর, সেলিম মোল্যা, ফরহাদ হোসেন, শ,ম হাসিবুর রহমান, রাজু দাস, বশির হায়দার পল্টু, মিজান শেখ, সাইফুর মোল্যা, তারেক আজিজ, রবিউল ইসলাম লিটু, ফ,ম তৌহিদুল ইসলাম, মো. রাজন শেখ, রাশিদুল ইসলাম, নাঈম আহম্মেদ, জান্মাতুন নাঈম, হাফিজুর রহমান প্রমুখ। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম আতিয়ার রহমান মোল্লার মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।