সিরাজগঞ্জ সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া যুব উন্নয়ন ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে উল্লাপাড়া ফুটবল একাদ্বশ টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ শনিবার বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়া যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে অংশ গ্রহণ করেন উল্লাপাড়া ফুটবল একাদ্বশ ও শাহ মখদুম ফুটবল একাদ্বশ,শাহজাদপুর। নির্ধারিত সময়ে খেলা অমিমাংশিতভাবে শেষ হলে খেলা টাইব্রেকারে গড়ায়।টাইব্রেকারে উল্লাপাড়া ফুটবল একাদ্বশ শাহ মখদুম ফুটবল একাদ্বশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে সম্মানিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
