সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার সলংগা ইউনিয়ন যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আজ রবিবার সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ও সলংগা থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসার ফেইসবুক পেজ থেকে জানানো হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক হয়েছেন তারিফ মাহমুদ। তারা দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতিতে সক্রিয় এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী লড়াকু নেতা হিসেবে পরিচিত। মামলা হামলার শিকার হয়েছেন বহুবার। জেল জুলুমের শিকারও হয়েছেন। দলের নেতাকর্মীদের প্রত্যাশা,তার নেতৃত্বে সলঙ্গা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে নতুন কমিটি অনুমোদনকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
