সলঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সলঙ্গা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ আজহার আলী খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তারিফ মাহমুদ।
আজ বিকালে সলঙ্গা দিগর হাফিজিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এবং রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা, সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম রফিক,সলঙ্গা থানা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
