ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার ১নং চেচঁরী রামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকালে চেচঁরী রামপুর ইউনিয়ন জামায়াতের আমীর লস্কর শামীম হোসেনের সভাপতিত্বে চেচঁরী রামপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির এডভোকেট মো. হাফিজুর রহমান।
প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার মো. মজিবুর রহমান, এ্যড তরিকুল ইসলাম সহকারি এটর্নি জেনারেল হাইকোর্ট বিভাগ, এনসিপির ঝালকাঠি জেলা সভাপতি মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি জেলা শিবিরের সভাপতি মো এনামুল হাসান।
নির্বাচনী জনসভা শেষে চেচঁরী রামপুর হাটের বিভিন্ন সড়কে দাড়ি পাল্লার সমর্থনে বিশাল এক মিছিল অনুষ্ঠিত হয়। চেচঁরী রামপুর ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের হাজারো নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করেন।
