উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযানে ব্যবসায়ীদের জরিমানা

প্রকাশ: ১৩ ঘন্টা আগে

প্রতিনিধি,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ ও নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার কয়রা বাজারে অবস্থিত ভাগ্যলক্ষ্মী ঘি, দই ও ছানা উৎপাদনকারী কারখানায় অনিয়মের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে দুধে পানির পরিমাণ বেশি পাওয়ায় এক দুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারীরা ব্যবসায়ীদের খাদ্যপণ্যে ভেজাল না করা এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে সতর্ক করেন। পাশাপাশি ভবিষ্যতে খাদ্যে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের আরও অভিযান পরিচালনা করা হবে বলে তারা জানান।