ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন : সভাপতি শামসুল.সা: সম্পাদক ইউসুফ.বারীক সাংগঠনিক নির্বাচিত

প্রকাশ: ৫৯ minutes ago

প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তিনটি পদে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল দিনব্যাপী পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজ চত্বরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আবেদ আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন এবং প্রধান বক্তার নাতিদীর্ঘ বক্তব্য দেন,উপজেলা বিএনপি’র সদস্য সচিব সরদার প্রভাষক জাফর ইকবাল হিরোক।
এ সময় অনন্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন রাজু, বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব রাজিউল হাসান বাবু, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন আহমেদ মুন, সদস্য সচিব লিখন সরকার, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বায়েজীদ বোস্তামী, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টুসহ বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।এদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিকাল ৪টা থেকে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে শনিবার রাত সোয়া ৭টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির অনুষ্ঠিত কাউন্সিলে ৯টি ওয়ার্ড কমিটির ৪শ’৫৯ জন ভোটারের মধ্যে ৪৫২ জন ভোটার সরাসরি গোপন ব্যালটে ভোট দিয়ে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচিত করেন। এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সর্বমোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।প্রধান নির্বাচন কমিশনার মো.সোলাইমান সরদার ঘোষিত ফলাফলে (আনারস প্রতীকে) সভাপতি পদে মো. শামসুল আলম ২শ’২৬ ভোট, (মোরগ প্রতীকে) সাধারণ সম্পাদক পদে ইউসুফ আহমেদ ২শ’৪০ ভোট ও (আম প্রতীকে) সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল বারীক ২শ’১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হওয়ায় উপস্থিত নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করেন।