
প্রতিনিধি,রায়গঞ্জ :
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।আজ ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ধানগড়া সদর ক্লাস্টারের ১৭টি বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীর হাতে পর্যায়ক্রমে চারা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ, পরিচর্যা ও পরিবেশ রক্ষায় সচেতন করে তোলাই মূল লক্ষ্য।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু জুবায়ের, অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এনামুল হক তালুকদার, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। আয়োজকরা জানান, ১৭টি বিদ্যালয়ে এ চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
