ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ: ৫ ঘন্টা আগে

প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা) :
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ফলজ, বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে।
গতকাল সকালে ভাঙ্গুড়া উপজেলায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।
এসময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ, পাবনার ফরিদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তাজিনুর ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেতা মহসিন আলী, দলনেত্রী মোছা. রত্না খাতুন ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার বলেন, আনসার ও ভিডিপি কেবল নিরাপত্তা নিশ্চিতকরণে নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।