
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা গেটে এসে শেষ হয়।মিছিলটির নেতৃত্ব দেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি জননেতা মতিয়ার রহমান সরকার ও সাবেক সাধারণ সম্পাদক জননেতা আব্দুল আলীম সরকার।এ সময় সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ সভাপতি কে.এম শহিদুল ইসলাম মজনু,সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ,হাবিবুর রহমান হাবিব,সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সুজন ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দেশে নৈরাজ্য, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল থেকে নেতাকর্মীরা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা,নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে নেতারা বলেন,দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাবে।তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় সলঙ্গা থানা বিএনপি ৬টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
