গৌরনদীতে অবৈধ স্থাপনাকে স্থায়িত্ব করতে প্রভাবশালী মহলের দেনদরবার

প্রতিনিধি,গৌরনদী:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে খালকাটাকে কেন্দ্র করে খালের দুপাশের অবৈধ স্হাপনাকে স্হায়ী করনে গত দুইদিন ধরে দেনদরবার ও দরকষাকষিতে বসছেন প্রায় অর্ধশতাধিক অবৈধ স্হাপনা মালিকদের সাথে স্হানীয় এক শ্রনীর প্রভাবশালী মহলের লোকজন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
স্হানীয় একাধিক সুত্রে জানাগেছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের পাশ্ববর্তী উপজেলা বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের লাষঘাটা সন্ধ্যা নদীর সংযোগ খালটি জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বন্দরের পাশ ঘেঁসে শাখা খালটি গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি হয়ে বাটাজোর পর্যন্ত খাল খননের কাজ প্রায় সমাপ্তি হলেও দেনদরবারে না মেলার ইতিপূর্বে আগরপুর বাজার ঘেঁসে সাকোকাঠি সুইজগেট সংলগ্ন খালটির প্রায় ৪ শত ফুট অসমাপ্তি রয়েছে।
আজ ৮আগষ্ট শনিবার অসমাপ্ত খালটির প্রায় ৪ শত ফুট খাল খননের কাজ শুরুকরতেই খালের দু – পাশের প্রায় অর্ধ শতাধিক পাকা – কাচা অবৈধ স্হাপনা উপচে না ফেলার জন্য অবৈধ স্হাপনা মালিকদের সাথে গত দুইদিন ধরে দেনদরবার বসছেন স্হানীয় কতিপয় প্রভাবশালী মহলের লোকজন।
নাম প্রকাশ না করার শর্ত স্হানীয় এক ইউপি সদস্য সহ একাধিক সুত্র জানিয়েছে খালের দুপাশের অবৈধ স্হাপনা উচ্ছেদ না করেই খাল অবৈধ স্হাপনা মালিকদের কাচ থেকে গোপনে মোটা অংকের টাকা উত্তোলনো করেছেন স্হানীয় এক শ্রেনীর প্রভাবশালী মহল। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।খালের দুপাশের অবৈধ স্হাপনা রেখে খাল খননেরর কোন সুযোগ আছে কিনা এ বিষয় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম সংবাদ কর্মীকে বলেন, এমন কোন সুযোগ নাই, খালের দু’ধারের অবৈধ স্হাপনা উচ্ছেদ করেই যথা নিয়মে খাল খননের কাজ করতে হবে এমনটাি জানিয়েছেন তিনি।
অপরদিকে স্হানীয় ও সচেতন মহলের লোকজন বলেন, অসৎ লোকজনের অসৎ চিন্তাকে রুখে দিয়ে খালের দুপাশের অবৈধ স্হাপনা উচ্ছেদ করেই খালের জৌলুশ ফিরে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।