
প্রতিনিধি,গাজীপুর :
গাজীপুর জেলার ইমামদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।গতকাল বিকেল সাড়ে ৩ টায় পুলিশ সুপারের কার্যালয়,গাজীপুর এর সম্মেলন কক্ষে গাজীপুর জেলার সম্মানিত ইমামদের সহিত গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার উপস্থিত ইমামদের সহিত পরিচিত হন এবং গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
অতঃপর ইমামগণ অত্র জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও তাদের প্রত্যাশার কথা পুলিশ সুপার, গাজীপুর এর নিকট তুলে ধরেন। পুলিশ সুপার নিরাপদ, শান্তিপূর্ণ গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও ইমামগণদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বর্ণনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), আমিনুল ইসলাম, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুরসহ গাজীপুর জেলার সম্মানিত ইমামগণ।
