ইরাকের বাগদাদ বিশ্ববিদ্যালয়ে MBBS পড়ার সুযোগ পেলেন সলঙ্গার ইরফা

প্রকাশ: ৬ ঘন্টা আগে

প্রতিনিধি,সলঙ্গা :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল মেহমানশাহী গ্রামের কৃতী শিক্ষার্থী Arlina Hayder Erfa ইরাকের ঐতিহাসিক বাগদাদ বিশ্ববিদ্যালয়ের Al-Kindy College of Medicine-এ শতভাগ স্কলারশিপে MBBS পড়ার সুযোগ পেয়েছেন। তিনি বাংলাদেশ থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে এ স্কলারশিপে নির্বাচিত হয়েছেন।
ইরফা “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের সম্মানিত উপদেষ্টা S M Faruk Hayder এর কন্যা। তার এই অসাধারণ অর্জনে পরিবার-পরিজন,আত্মীয়স্বজন, শিক্ষক-শিক্ষিকা,সহপাঠী ও বন্ধুমহলে আনন্দের সৃষ্টি হয়েছে।শৈশব থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে আসছেন ইরফা।তিনি সলঙ্গা আদর্শ ইসলামি কেজি স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে প্রথমবার বৃত্তি অর্জন করেন। এরপর ২০১৯ সালে সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভ করেন।একইসঙ্গে তিনি অর্জন করেন ‘Best Student Award’।২০২২ সালে একই প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষায় একাধিকবার সকল শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেন।
পরবর্তীতে,ঢাকা তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা,টঙ্গী বালিকা শাখায় ভর্তি হন। আলিমে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।এ সময় তিনি “Higher Secondary comptetion Award ” পুরস্কারও লাভ করেন।
শুধু একাডেমিক ফলাফলেই নয়, বিভিন্ন শিক্ষাবিষয়ক ও সৃজনশীল কার্যক্রমেও রয়েছে ইরফার সাফল্য। খেলাধুলা,চিত্রাঙ্কন,সুন্দর হাতের লেখা, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি একাধিকবার সাফল্য অর্জন করেছেন।
ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল ইরফার। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আলিমে অধ্যয়নকাল থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন ধাপের পরীক্ষা ও বাছাই প্রক্রিয়ায় অংশ নিয়ে বাংলাদেশ থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে Al-Kindy College of Medicine, University of Baghdad-এ ১০০ শতাংশ স্কলারশিপে MBBS পড়ার সুযোগ অর্জন করেন।
ঐতিহাসিক মুসলিম নগরী বাগদাদে চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষার এমন সুযোগ ইরফার পাশাপাশি সলঙ্গার জন্যও একটি গর্বের বিষয় হিসেবে দেখছেন সবাই। মেধা, অধ্যবসায় ও নিজের স্বপ্নকে সামনে রেখে ইরফার এই অগ্রযাত্রা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।ইরফার পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তিনি যেন সফলভাবে MBBS সম্পন্ন করে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেন এটাই পরিবারের প্রত্যাশা।
“প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের সম্মানিত উপদেষ্টা,অ্যাডমিন ও মডারেটর প্যানেলের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থী আরলিনা হায়দার ইরফাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তার এই গৌরবময় সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। আল্লাহ তার ভবিষ্যৎ পথচলা সফল করুন।