জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ালো সরকার

প্রকাশ: ১ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদকঃ
দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল—এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দাম আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।
নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হবে।
এর আগে সেপ্টেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। ফলে নতুন দামে প্রতিটি জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা বেড়েছে।
সরকারের নতুন সিদ্ধান্তের ফলে সোমবার থেকে দেশের খুচরা বাজারে চার ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হবে। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহনসহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।