সর্বশেষ
রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন রাশেদুল হাসান পাপনধুবিল ইউনিয়নে হিন্দুদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহনচলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমেরউল্লাপাড়ায় সরকারি মাঠ দখলের অভিযোগকে ‘মিথ্যা সংবাদ’ দাবি জামায়াতেররামকৃষ্ণপুরে আমিরুল ইসলামের উদ্যোগে মহিলা কর্মী সভা অনুষ্ঠিততাড়াইলে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জায়গা নির্ধারণ : সাইনবোর্ড টাঙালো উপজেলা প্রশাসনমানিকগঞ্জে সার পাচার : সাব ডিলারকে ২ লাখ টাকা জরিমানাদুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অটো রিক্সা : চালক দিশেহারাভাঙ্গুড়ায় এক রাতে ২ সরকারি অফিসে চুরিসলঙ্গায় ৭৫ বস্তা সার জব্দ : ৪০ হাজার টাকা জরিমানা

ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

প্রকাশ: ২ দিন আগে

প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্ডধারীদের মধ্যে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে ভাঙ্গুড়া বাজার বকুল তলা রেলপট্টি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১ হাজার ১২৮টি কার্ডধারী পরিবারের মধ্যে এসব পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়।
ভাঙ্গুড়া পৌরসভায় এ আর ট্রেডার্সের মাধ্যমে পণ্য বিতরণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রিয়াজ আহমেদের তত্ত্বাবধানে প্রতিটি কার্ডের বিপরীতে ৪৩৫ টাকায় সয়াবিন তেল, চিনি, ডাল ও সাবান দেওয়া হচ্ছে।
সরকারের ভর্তুকি মূল্যে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে স্বল্প আয়ের পরিবারগুলো উপকৃত হচ্ছে। বাজারদরের ঊর্ধ্বগতির সময়ে টিসিবির এ কার্যক্রম সাধারণ মানুষের সংসার খরচের চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখছে।
ভাঙ্গুড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্ধারিত ১ হাজার ১২৮টি কার্ডের মাধ্যমে উপকারভোগীদের কাছে এসব পণ্য পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে।এসময় উপস্থিত থেকে কার্ডধারীর মাঝে টিসিবি বিতরণ করেন, ভাঙ্গুড়া পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাবলু হোসেন ও সাধারণ সম্পাদক মির্জা আব্বাস প্রমূখ।