সর্বশেষ
ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুনিষিদ্ধ আঃলীগ নেতার গোডাউনে সার মজুদের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা প্রচারনার অভিযোগ তদন্তের দাবীভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন : শেষ হলো শারদীয় দুর্গোৎসবদুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিলেন যুবদল সভাপতি মেহেদী হাসান আমজাদসিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেফতারসকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রীসিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবারায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন রাশেদুল হাসান পাপনধুবিল ইউনিয়নে হিন্দুদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

প্রকাশ: ২১ ঘন্টা আগে

প্রতিনিধি, ভাঙ্গড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোবায়দুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।আজ বিকাল প্রায় আড়াই টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার শরৎনগর রেল স্টেশনের পশ্চিমপার্শে দূর্ঘটনাটি ঘটেছে।নিহত জোবায়দুল উপজেলার ভাঙ্গুড়া খাঁপাড়া গ্রামের মো. শেরশা খানের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন বলে পরিবার সূত্রে জানা গেছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার(২৩অক্টোবর) দুপুর প্রায় আড়াইটার দিকে বাড়ির পাশের রেললাইনের ওপর দিয়ে ঘোরাঘুরি করছিল মানসিক ভারসাম্যহীন জোবায়দুল।বিকাল প্রায় আড়াইটার দিকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন অতিক্রম করছিল।এসময় পিছন থেকে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মারাত্মক জঘম হলে ঘটনাস্থলেই তার মৃত হয়। সংবাদ পেয়ে নিহতের স্বজনরা গিয়ে লাশ বাড়িতে নিয়ে যায়।ওসি খাইরুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।