ভাঙ্গুড়ায় কৃত্রিম সার সংকট রোধে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৭ ঘন্টা আগে

প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৩টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহানের পরিচালনায় কৃত্রিম সংকট রোধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য ও ভাঙ্গুড়া পৌর সভার প্রশাসক,সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক এরশাদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,কাউন্সিলর,উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি চার্ল্লি সরকার,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহসাংগঠনিক সম্পাদক মানিক হোসেনসহ উপজেলার সকল সার ডিলার ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।