হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

প্রকাশ: ৪৭ minutes ago

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের হাটিকুমরুলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) বিকেলে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে হাটিকুমরুল-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে ঢাকা রোডে গিয়ে শেষ হয়।হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান আমজাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান,হাটি কুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলাল,থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুমন,সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সি,থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশিদ হিরন,সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন,সলঙ্গা ডিগ্রি কলেজ শাখার সাবেক আহব্বায়ক আব্দুল্লাহ আল মামুন,হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক ইলিয়াস,যুগ্ম সম্পাদক আমিনুল মণ্ডল,যুগ্ম সম্পাদক মোতালেব হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান,যুবদল নেতা কে,এম আল আমিনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।