ডোমার থানা পুলিশের আয়োজনে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৪ ঘন্টা আগে

প্রতিনিধি,নীলফামারী :
নীলফামারীর ডোমার থানা প্রাঙ্গণে পুলিশ সুপার নীলফামারী  ফরহাদ হোসেন খাঁন এর দিকনির্দেশনায় চুরি প্রতিরোধ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জুয়েলার্স,মোবাইল ফোন শো-রুমের মালিক, আবাসিক হোটেলের ম্যানেজার এবং বাজার কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় চুরি প্রতিরোধ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তির গতিবিধি সম্পর্কে পুলিশকে অবহিতকরণ, নাইট ডিউটি গার্ডদের তদারকির আওতায় আনা, ব্যবসায়ী ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 
ব্যবসায়ীদের নিকট থেকে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি শ্রবণ করে সমাধানে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়। 
ব‌্যবসা‌য়ী প্রতি‌নি‌ধি‌দের মা‌ঝে চু‌রি প্রতি‌রো‌ধে করনীয় সংক্রা‌ন্তে লিফ‌লেট বিতরন করা হয়, তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমন্বয় সাধনের জন্য একটি হোয়াটস আ্যাপ গ্রুপ খোলা হয়। এছাড়াও ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয় এবং চুরি প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।সভাটির আয়োজন ও পরিকল্পনায় ছিলেন  ফারুক আহমেদ, পি‌পিএম- সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল। 
সভায় উপস্থিত ছিলেন দেওয়ান শাহিন জামান,পুলিশ পরিদর্শক,থানার বিট অফিসার, সহকারী বিট অফিসার, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণীর আমন্ত্রিত জনগণ সহ উপস্থিত ছিলেন।