কাঁঠালিয়ায় বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের নির্বাচনী উঠান বৈঠক

প্রকাশ: ৬ মাস আগে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম জামালের একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১টায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে মো. রফিকুল ইসলাম জামাল বলেন, এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে দলীয় প্রতীকের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, সরকারি কাজ বাস্তবায়ন ও প্রশাসনিক জটিলতা নিরসনে দলীয় প্রার্থীর ভূমিকা অনেক বেশি কার্যকর। তাই ঝসলকাঠি-১ আসনে সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে ধানের শীষের বিজয় অপরিহার্য।

এছাড়াও বক্তব্য রাখেন, মো. রাজু মোল্লা, মো. হেলাল, শ্রী সুভাস, শ্রী ধিবেন বিশ্বাস, মো. মোশারেফ হোসেন মন্টু, কাজি সালাম মল্লিক, মো. রিয়াজ জমাদ্দার, মোসা: শিউলি বেগম, মো. জাকির হোসেন কবির হাওলাদার, মো. হাচিব ভুট্টোসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে মো. রফিকুল ইসলাম জামালকে বিজয়ী করার আহ্বান জানান।

  • উঠান বৈঠক
  • বিএনপি প্রার্থী