বাঘায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশ: ৫ ঘন্টা আগে

প্রতিনিধি, বাঘা (রাজশাহী) :
শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয়ে রাজশাহীর বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ উপজেলা প্রশাসন, বাঘার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তকী ফয়সাল তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা শিক্ষা অফিসার আবু জাফর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মামুনুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি উন্নত, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।