
প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান,সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো: মাহবুব উল আলম,রূপসী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলহাজ সাইদুর রহমান,প্রধান শিক্ষক রতন প্রমূখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম ।
বক্তারা তাদের বক্তব্য বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের দেখানো পথেই কোমলমতি শিশুরা আগামীর ভবিষ্যৎ গড়ে তোলে। তাই তাদেরকে শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না রেখে বাস্তব সম্মত জ্ঞানের শিক্ষা প্রদান করে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান শিক্ষক সমাজের প্রতি। পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিরূপ মনোভাব প্রশন না করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদেরকে নার্সিং করলে অবশ্যই তারা ভালো শিক্ষার্থীর রূপে গড়ে উঠবে।
এর আগে শিক্ষকদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গন প্রদক্ষিণ করে ।
