মানবিকতার পাশে গৌরীপুরের কন্টেন্ট ক্রিয়েটর আলামিন

প্রকাশ: ৮ ঘন্টা আগে

প্রতিনিধি,গৌরীপুর :
অনলাইন জগতে নিজের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করেছেন গৌরীপুরের সন্তান ও কন্টেন্ট ক্রিয়েটর আলামিন। মানবিক কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তিনি তার অডিয়েন্সদেরও বাবা-মায়ের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল হতে উৎসাহিত করছেন।
আলামিন বলেন, “আমি অনলাইন জগতে যত টাকা কামিয়েছি, তার ৫০ শতাংশেরও বেশি আমার প্রত্যেকটা অডিয়েন্সের মা-বাবার নামে গরিব ও অসহায় মানুষের মাঝে দান করে দিয়েছি। হয়তো এসব দানের অনেক ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করিনি।”
তিনি আরও বলেন, “আমার প্রত্যেকটা অডিয়েন্স যেন তার মা-বাবাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে—এটাই আমার প্রত্যাশা। আমি আমার প্রত্যেকটা অডিয়েন্সকে আশ্বস্ত করে বলতে চাই, আপনাদের সাপোর্ট থেকে উপার্জিত অর্থ দিয়ে আমি কোনো দামি পোশাক কিনিনি, বিলাসিতা করিনি। আমার অডিয়েন্সদের মা-বাবা এবং আমার মা-বাবার নামে সেই অর্থ মানুষের কল্যাণে দান করেছি—এটাই ১০০% সত্য।”
আলামিনের দাবি, তার এসব মানবিক কর্মকাণ্ড সম্পর্কে কেউ চাইলে তার নিজ এলাকায় গোপনে খোঁজ নিয়ে সত্যতা যাচাই করতে পারেন।
সবশেষে তিনি তার অডিয়েন্সদের উদ্দেশে বলেন, “পৃথিবীর যেকোনো প্রান্তে আপনি থাকুন না কেন, আমাকে ভালোবাসা ও সাপোর্ট করে যাবেন। আমাকে সাপোর্ট করলে আপনাদের সাপোর্ট কখনোই বৃথা যাবে না—মানুষের কল্যাণে তা কাজে লাগানোর চেষ্টা করব।”