হেমন্তের মেঘ তাছলিমা আক্তার মুক্তা

প্রকাশ: ৫১ minutes ago

সোনার ফসল তুলতে ঘরে
কৃষক গেলো মাঠে ,
মেঘ গুলো সব পিছু নিলো
আঁধার করে ঘাটে ।

হঠাৎ করেই মেঘের দেশে
গুড়ুম মেঘের ডাক ,
শোননা রে ঐ মেঘের সাথে
কিসের এতো রাগ ?

ভয়ে’র চোটে মেঘের চোখে
নামলো আতংকের জল ,
সেই জলের বারিধারা বয়ে
ভিজলো কৃষকের ফসল ।

জলে ভিজে সোনার ফসলে
গজিয়ে গেলো চারা ,
কেমন করে বাঁচাবে ফসল
ভেবেই আত্মা হারা ।

হেমন্ত মেঘের বজ্রপাতে
সোনার ফসল পুড়ে ,
আবহাওয়ার প্রতিকূলতা
সারা পৃথিবী জুড়ে ।