ক্ষেতলালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান গ্রেপ্তার

প্রকাশ: ৪ ঘন্টা আগে

প্রতিনিধি,জয়পুরহাট :
​জয়পুরহাটের ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রাত ৮টার দিকে উপজেলার বিনাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান (৪৫) ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত মিজানুর রহমানকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানা পুলিশ বিনাই গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।