মোমিনপুর ইউনিয়নে এমপি রেজওয়ানুল হককে সংবর্ধনা 

প্রকাশ: ২ ঘন্টা আগে

প্রতিনিধি,পার্বতীপুর (দিনাজপু):
বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় পার্বতীপুর-ফুলবাড়ীরীয় সংসদ সদস্য আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হককে সংবর্ধনা জানিয়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নবাসী।আজ সন্ধ্যায় যশাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রায় দুই হাজার মানুষের সমাগম ঘটে।
 ৯টি ওয়ার্ড থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ নানা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের মন্দির কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি এমপি এ.জেড.এম রেজওয়ানুল হককে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলহাজ মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে  এবং মোস্তাফিজুর রহমান ও কামরুল হাসান (রুবেল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর-ফুলবাড়ীর সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হক।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন 
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, ৪নং পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল সরদার, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাবেক যুবদল সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, সাবেক ভিপি সোহেল মারুফ স্বপন, সাবেক যুবদল নেতা জুবায়ের হোসেন বাবু, আজহার আলী, আব্দুল ওহাব, শফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।