কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ পুরস্কার বিতরণ

প্রকাশ: ১৭ ঘন্টা আগে

প্রতিনিধি,নীলফামারী :
“মাদকদ্রব্য ত্যাগ করি,কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি” প্রতিপাদ্যকে ধারণ করে নীলফামারী  আজ বিকেলে নীলফামারী টেনিস কমপ্লেক্স মাঠে  “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬”-এর জেলা পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে  উপস্থিত হয়ে খেলা উপভোগ এবং পুরুস্কার বিতরণ করেন নীলফামারী জেলার পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন নীলফামারী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নীলফামারী মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় নীলফামারী জেলার ৪ টি পুরুষ দল ৪ মহিলা দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত খেলায় নীলফামারী সদর থানা  জেলা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং সৈয়দপুর থানার কাবাডি দল রানার্স আপ ও নীলফামারী সদর থানা মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং জলঢাকা রানার্স অফ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে মেডেল ও ট্রফি  প্রদান করা হয়।

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে নীলফামারী কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  এ.বি.এম. ফয়জুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) নীলফামারী, জনাব এ.কে.এম.ওহিদুন্নবী অতিরিক্ত পুলিশ সুপার(সৈয়দপুর সার্কেল)নীলফামারী ও নীলফামারী জেলার ক্রীড়া অফিসার, অফিসার ইনচার্জ  জিল্লুর রহমান, পুলিশ লাইন্স নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।