পার্বতীপুরে আন্তঃশ্রেনী ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী 

প্রকাশ: ৫ ঘন্টা আগে

 প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর) :
দিনাজপুরের পার্বতীপুরে বাগবাড়স্থ নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে দুই দিনব্যাপী ‘আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ইং’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভাষ চন্দ্র বর্মন, সিংগিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পার্বতীপুর শিক্ষক সমিতির সভাপতি আবু সালেহ সরকার, এবং নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান বিদ্যোসাহী সদস্য আ ম মু নুরুল আনাম। অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহাদুল আলম অত্যন্ত চমৎকার ও মনমুগ্ধকরভাবে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ​খেলা পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবু এবং তাঁর দুই সহকারী খুরশিদ আলম ও মতিউর রহমান।
​দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করে। রবিবার (৪ অক্টোবর) মেয়েদের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয় এতে ​সপ্তম শ্রেণী বনাম দশম শ্রেণী অংশগ্রহণ করেন । খেলায় ১-০ গোলে দশম শ্রেণী বিজয়ী হয়।ছেলেদের হ্যান্ডবল ফাইনাল খেলায়   দশম শ্রেণী বনাম সপ্তম শ্রেণী অংশগ্রহণ করেন । খেলায় ৩/১ গোলে দশম শ্রেণী বিজয়ী হয়।
আজ ছেলেদের ফুটবল ফাইনাল খেলায় দশম শ্রেণী বনাম অষ্টম শ্রেণী অংশগ্রহণ করেন । রোমাঞ্চকর লড়াইয়ে ট্রাইব্রেকারে ৯/৮ গোলে অষ্টম শ্রেণী বিজয় অর্জন করে। মেয়েদের হ্যান্ডবল ফাইনাল খেলায়  নবম শ্রেণী বনাম অষ্টম শ্রেণী অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ট্রাইব্রেকারে ৩/২ গোলে নবম শ্রেণী বিজয় লাভ করে। ​ফাইনাল খেলাগুলো উপভোগ করার জন্য স্থানীয় বিভিন্ন বয়সের ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানটিতে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দগন।