
প্রতিনিধি, সলঙ্গা।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির রাজনীতিতে দীর্ঘ বছর ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ আমিরুল ইসলাম। প্রায় ১৭ বছর ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত থেকে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন তিনি।
মোঃ আমিরুল ইসলাম ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক ৩নং যুগ্ম নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বেও ছিলেন।
ছাত্র ও যুব রাজনীতির মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে তিনি পরবর্তীতে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি সলঙ্গা থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এবং সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। শিক্ষাজীবনে তিনি আমশড়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক এজিএস হিসেবেও দায়িত্ব পালন করেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে আমিরুল ইসলাম বিভিন্ন সময়ে মামলা, হামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তার অনুসারীরা।
মোঃ আমিরুল ইসলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে মরহুমা বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন বলে জানান। তার রাজনৈতিক লক্ষ্য তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করা।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে মোঃ আমিরুল ইসলাম ভবিষ্যতে রামকৃষ্ণপুর ইউনিয়নসহ সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
