সলঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

প্রতিনিধি,সলঙ্গা :
প্রকাশ: ৩ ঘন্টা আগে

আজ সকাল ১১ টার সময় সলংগা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।
বিশেষ অতিথি ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল আইয়ুব, থানা বিএনপির সহ সভাপতি কে এম শহিদুল ইসলাম মজনু, রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন, সদস্য সচিব শাহিন রেজা, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি কে এম আহসান হাবিব, সলঙ্গা থানা সেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহব্বায়ক কে এম মেহেদী হাসান সুমন, ছাত্রদলের আহব্বায়ক হারুনর রশীদ হিরন,সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন, সলঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সুজন, থানা যুবদলের যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান আমজাদ, তারিফ মাহমুদ, সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, থানা যুবদলের যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান,থানা মহিলা দলের সভাপতি রহিমা খাতুন,সাধারণ সম্পাদক, রোখসানা খাতুন, সলঙ্গা ডিগ্রি কলেজ শাখার সভাপতি কাবলু।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। বিশেষ ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সী।
এ সময় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি সলঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।