
প্রতিনিধি,সলঙ্গাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সলঙ্গা থানা শাখার অধীন সলঙ্গা ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত (১৩ সেপ্টেম্বর) সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশীদ হিরন ও সদস্য সচিব সুলতান মাহমুদ সুজনের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে অনুমোদিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে অনেকে পোস্ট করেন।
অনুমোদিত কমিটিতে কে এম আব্দুল মোমিনকে সভাপতি, সৈয়দ গোলাম রাব্বিকে সাধারণ সম্পাদক এবং সামিউল ইসলাম সামিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রমকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
