সাপাহারে নবাগত ওসির সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময়

প্রতিনিধি,সাপাহারঃ
প্রকাশ: ৪৫ minutes ago

প্রতিনিধি,সাপাহার (নওগাঁ) :
নওগাঁর সাপাহারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সাপাহার থানার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক শ্রী দিলীপ চন্দ্র সাহা, সদস্য সচিব মিলন কুমার পাল, যুগ্ম আহ্বায়ক অর্জুন কুমার সাহা, বিমল রায় ও রতন মালাকার, শ্রীরাম সরকার, মিঠুন সরকার, হরিচরণ সিং উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নবাগত ওসি শাহীন রেজার সঙ্গে উপজেলার সার্বিক পরিস্থিতি ও আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় পূজা উদযাপন ফ্রন্টের কমিটির নেতৃবৃন্দ নবাগত ওসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।
ওসি শাহীন রেজা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।