ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনার সার বিতরণ

প্রকাশ: ১ দিন আগে

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় মেসার্স রহমান ট্রেডার্সের ব্যবস্থাপনায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি ভর্তুকির কৃষি প্রণোদনার শতাধিক কৃষকের মধ্যে  ৫শ’২১ বস্তা সার বিতরণ করা হয়েছে।
আজ সকাল ১০টার পৌর সভার ভাঙ্গুড়া বাজার বিক্রয় কেন্দ্রে সার বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জিত কুমার বর্মণ ও তরিকুল ইসলাম , ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা আব্বাস ও সাধারণ সম্পাদক সাবলু হোসেন প্রমূখ।