অধ্যক্ষের বিরুদ্ধে চাকরির প্রলোভনে আত্মসাৎ এর অভিযোগ

প্রকাশ: ৯ ঘন্টা আগে

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) : পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের বিরুদ্ধে এক বছর পূর্বে নৈশ প্রহরী নিয়োগ সংক্রান্ত বিষয়ে এক লক্ষ বিশ হাজার টাকা অগ্রিম নিয়েও ওইপদে নিয়োগ না দেওয়ার অভিযোগ উঠেছে। কলেজটির সাবেক নৈশ প্রহরী শফিকুল ইসলাম এ অভিযোগ তোলেন। তবে অধ্যক্ষ মোস্তফা কামাল এর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া ডিগ্রী মহিলা কলেজের সাবেক নৈশ্য প্রহরী শফিকুল ইসলাম চাকরি থেকে অবসর নিলে নৈশ প্রহরির পদ শূন্য হয়। এর ধারাবাহিকতায় গত বছর ২০২৫ সালের আগস্ট মাসে প্রথমবার এবং ২০২৬ সালের আগস্ট মাসের দ্বিতীয়বার নৈশ্য প্রহরীর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। মূলত প্রথমবার বিজ্ঞপ্তি প্রকাশের পর পরই ওই কলেজের সাবেক নৈশ প্রহরী শফিকুল ইসলাম তার ছেলে মঞ্জুর হাসানকে নৈশ প্রহরী পদে নিয়োগের জন্য অধ্যক্ষ মোস্তফা কামলের সঙ্গে যোগাযোগ শুরু করেন। নিয়োগের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সাবেক নৈশ প্রহরী শফিকুল ইসলামের নিকট থেকে তার ছেলেকে নৈশ প্রহরী পদে চাকরির আশ্বস্ত করে প্রথম দফায় ৯০ হাজার টাকা নেন। এরপর দ্বিতীয় দফায় ৩০ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু নিয়োগের ক্ষেত্রে সাবেক নৈশ্য প্রহরি শফিকুল ইসলামের ছেলে মনজুর হাসান এর পরিবর্তে মনোনিত হন নজরুল ইসলাম নামের একজন।
জানা গেছে, দুই দফায় ওই প্রতিষ্ঠানে নৈশ প্রহরী নিয়োগের বিজ্ঞপ্তি গতকাল কলেজটিতে নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত সাতজন পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এতে প্রথম হয়েছেন নজরুল ইসলাম দ্বিতীয় হয়েছেন ওমর ফারুক ও তৃতীয় হয়েছেন মনজুর হাসান। এ সময় সাবেক নৈশ প্রহরী শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, তার ছেলে মঞ্জুর হাসানকে নিয়োগের কথা বলে অধ্যক্ষ মোস্তফা কামাল দুই দফায় তার নিকট থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা গ্রহণ করে চাকরি না দেওয়ায় তিনি হতাশ হয়েছেন। তিনি আরো অভিযোগ করে বলেন ওই প্রতিষ্ঠানের সভাপতি বর্তমান সংসদ সদস্য তাই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করে তেমন কিছুই হবে না বলেও তিনি আফসোস করেন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত ও সভাপতির সিদ্ধান্ত চূড়ান্ত। চাকরির কথা বলে অগ্রিম কারো কাছ থেকে টাকা নেওয়ার বিষয় তিনি অস্বীকার করেন। এ সময় তিনি আরো বলেন টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে প্রয়োজনে তিনি শফিকুল ইসলামের সঙ্গে কথা বলবেন।