সর্বশেষ
চলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমেরউল্লাপাড়ায় সরকারি মাঠ দখলের অভিযোগকে ‘মিথ্যা সংবাদ’ দাবি জামায়াতেররামকৃষ্ণপুরে আমিরুল ইসলামের উদ্যোগে মহিলা কর্মী সভা অনুষ্ঠিততাড়াইলে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জায়গা নির্ধারণ : সাইনবোর্ড টাঙালো উপজেলা প্রশাসনমানিকগঞ্জে সার পাচার : সাব ডিলারকে ২ লাখ টাকা জরিমানাদুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অটো রিক্সা : চালক দিশেহারাভাঙ্গুড়ায় এক রাতে ২ সরকারি অফিসে চুরিসলঙ্গায় ৭৫ বস্তা সার জব্দ : ৪০ হাজার টাকা জরিমানাসিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুর এর নির্বাচনী গণসংযোগউল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমী

ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

প্রকাশ: ১ দিন আগে

প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্ডধারীদের মধ্যে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে ভাঙ্গুড়া বাজার বকুল তলা রেলপট্টি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১ হাজার ১২৮টি কার্ডধারী পরিবারের মধ্যে এসব পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়।
ভাঙ্গুড়া পৌরসভায় এ আর ট্রেডার্সের মাধ্যমে পণ্য বিতরণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রিয়াজ আহমেদের তত্ত্বাবধানে প্রতিটি কার্ডের বিপরীতে ৪৩৫ টাকায় সয়াবিন তেল, চিনি, ডাল ও সাবান দেওয়া হচ্ছে।
সরকারের ভর্তুকি মূল্যে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে স্বল্প আয়ের পরিবারগুলো উপকৃত হচ্ছে। বাজারদরের ঊর্ধ্বগতির সময়ে টিসিবির এ কার্যক্রম সাধারণ মানুষের সংসার খরচের চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখছে।
ভাঙ্গুড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্ধারিত ১ হাজার ১২৮টি কার্ডের মাধ্যমে উপকারভোগীদের কাছে এসব পণ্য পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে।এসময় উপস্থিত থেকে কার্ডধারীর মাঝে টিসিবি বিতরণ করেন, ভাঙ্গুড়া পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাবলু হোসেন ও সাধারণ সম্পাদক মির্জা আব্বাস প্রমূখ।