
প্রতিনিধি,নীলফামারী :
আজ বুধবার সকাল ৮ টায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার নীলফামারী মোঃ ফরহাদ হোসেন খাঁন।তিনি প্যারেড পরিদর্শন শেষে নীলফামারী মাস্টার প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের টান আউট পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন।এবং ফোর্সদের উদ্দেশ্যে
দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন মোঃ মোফাজ্জল হোসেন সরকার, আর.আই. পুলিশ লাইন্স নীলফামারী।
মাষ্টার প্যারেড শেষে নীলফামারী পুলিশ সুপার মোটরযান শাখা ও পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন এবং পুলিশ লাইন্স মাঠে পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স এর সমন্বয়ে অনুষ্ঠিত কিট প্যারেডের কিট সামগ্রী পরিদর্শন করেন।
কিট প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ প্রদান করেন। এছাড়াও যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন। কিট পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিসথেকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।
