অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

প্রকাশ: ৩ মাস আগে
ছবি : সংগৃহীত

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ই-ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর প্রথম সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, পহেলা বৈশাখে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেমের আপগ্রেডেশনের কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী মার্চ ২০২৬ কর মেয়াদের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে এনবিআর।

 

  • এনবিআর
  • ভ্যাট রিটার্ন